1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

নাইজেরিয়ায় সংঘর্ষ, ১০ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৭৯ Time View

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নোরাজ্যে আইএস সংশ্লিষ্ট জিহাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ সেনা নিহত হয়েছে। এছাড়া আরো এক সেনা অপহৃত হয়েছে। দেশটির একাধিক নিরাপত্তা সূত্রে এ খবর জানা গেছে।

ডাম্বোয়া জেলার আলাগারনো গ্রামে সোমবার সৈন্যরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) এর একটি ক্যাম্পে অভিযান চালালে এ সংঘর্ষ শুরু হয়।

মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্র জানায়, এ সংঘর্ষে ১০ সৈন্য নিহত হয়েছে ও একজনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।

নিহতের এ সংখ্যা নিশ্চিত করে অপর এক নিরাপত্তা সূত্র বলছে, উভয় পক্ষে তীব্র লড়াই হয়েছে। সন্ত্রাসীদের পক্ষেও হতাহত হয়েছে।

জানা যায়, সন্ত্রাসীরা একটি ট্রাক ও একটি সাঁজোয়া যানসহ চারটি গাড়িও ছিনিয়ে নিয়েছে।

উল্লেখ্য, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আলাগারনো আইএসডব্লিউএপি’র শক্ত ঘাঁটি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved