1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

এবার করোনায় আক্রান্ত হলেন বরুণ ধাওয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৪ Time View
অভিনেতা বরুণ ধাওয়ান। ছবি: সংগৃহীত।

আবারো করোনার থাবা বলিউড পাড়ায়। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করছেন বরুণ। ছবির শুটিংয়ের সময়ই নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় বরুণের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। এদিকে বরুণের বিপরীতে সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী নীতু কাপুর। জানা গেছে, তার ফলাফলও পজিটিভ এসেছে।

এদিকে ফিল্মফেয়ারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার পরিচালক রাজ মেহতার করোনা রিপোর্টও পজিটিভ, তবে রিপোর্ট নেগেটিভ এসেছে অনিল কাপুরের।

আপতত বন্ধ করে দেয়া হয়েছে ছবির শুটিং। ছবির তিন কলাকুশলী করোনা মু্ক্ত হওয়ার পর অর্থাৎ নির্দিষ্ট সময় কোয়ারেন্টাইনে থাকবার পরই ফের একবার ‘যুগ যুগ জিও’র শুটিং শুরু হবে বলে খবর। যদিও বরুণ-নীতু এবং পরিচালক রাজ মেহতার করোনা আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে এখনো কোনোরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি টিম যুগ যুগ জিও-র তরফে।

এই ছবিতে অনিল-নীতু-বরুণ ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদবানিকে। এই ছবির সঙ্গে দীর্ঘদিন পর রুপালি পর্দায় কামব্যাক করছেন নীতু। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

গত ১৬ নভেম্বর থেকেই শুরু হয়েছিল যুগ যুগ জিও-র শুটিং পর্ব। নিয়মিত অন্তরালে করোনা পরীক্ষাও চলছিল সেটে, সেই ঝলক উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে শুক্রবার আচমকাই এলো দুঃসংবাদ।

ক্রিসমাসে মুক্তির অপেক্ষায় রয়েছে বরুণের কুলি নম্বর ১। ছবির প্রমোশনও শুরু করেছিলেন বরুণ, তবে এর মাঝেই এলো বরুণের কোভিড আক্রান্ত হওয়ার খবর। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved