1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শীতে ত্বকের যত্নের সম্পূর্ণ কোর্স

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ১২২ Time View

এসে গেল শীত। এ ঋতু আমাদের অনেকেরই প্রিয়। কিন্তু এই প্রিয় ঋতুতে আমরা অনেকেই ভুগি ত্বকের নানান সমস্যায়। আবহাওয়ার কারণে এ সময় ত্বকে কিছু সমস্যা তৈরি হয়। শীত যত বাড়তে থাকে, ত্বকের সমস্যা ততই বেশি হতে শুরু করে। শীতের শুরু থেকে নিয়মিত ত্বকের পরিচর্যা করলে আপনি থাকবেন সতেজ আর সুন্দর।
ত্বক তিন ধরনের হয়—তৈলাক্ত, শুষ্ক ও মিশ্র। তৈলাক্ত ত্বকের অধিকারীরা শীত ঋতুতে অতিরিক্ত তেল থেকে হাঁপ ছেড়ে বাঁচলেও মুখ ধোয়ার পরপরই ত্বকে দেখা যায় শুষ্ক টান টান ভাব। আর যাঁদের ত্বক এমনিতেই একটু শুষ্ক, তাঁদের কাছে শীত যেন এক দুঃস্বপ্ন।
তাই এই শীতে মানতে হবে কিছু ছোট ছোট পদ্ধতি যা খুবই কার্যকর ভাবে আপনার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে। শীতে আপনার ত্বকের কিছু আলাদা যত্নের টিপস দিচ্ছেন The Wish Mall এর স্বত্বাধিকারী জলি প্রধান….
সকালের রুটিন
সকালে ঘুম থেকে উঠে নিজের ত্বকের ধরন বুঝে ফেসওয়াশ বা কোমল ময়েশ্চারযুক্ত সাবান দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এ ছাড়া সপ্তাহে ৩দিন স্ক্রাব করতে পারেন। ত্বক পরিষ্কার করতে ও মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে তুলতে এর বিকল্পও নেই। তবে স্ক্রাবিং খুবই আলতো করে করতে হবে ,বেশি জোড়ে ঘষা যাবে না। এতে উল্টো ত্বকের ক্ষতি হবে।
১। ফেসয়াশ দিয়ে মুখ ধোয়া
২। টোনার লাগানো
৩। সিরাম লাগানো
৪। ময়শ্চারাইজার লাগানো
৫। সান্সক্রিন লাগানো
গোসলের সময় ও পরে
শীতকালে গোসলের সময় যথা সম্ভব সাবান কম ব্যবহার করুন। সাবান ব্যবহার করলেও আর্দ্রতাযুক্ত সাবান ব্যবহার করুন। এতে ত্বকে খসখসে ভাব কমে আসবে। শীতে শরীরে তেল ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া অলিভ অয়েল, নারকেল তেল বা অন্য অনেক তেলও শরীরে ব্যবহার করা যায়। তবে তেল ব্যবহারের আগে দেখে নিতে হবে সেটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কি না। উপযুক্ত হলে তেল হালকা গরম করে পুরো শরীরে ম্যাসাজ করতে পারেন। গোসলের পর এটি করলে বেশি উপকার পাওয়া যাবে।
শীতে গরম পানি দিয়ে গোসল করার প্রবণতা আছে আমাদের বেশির ভাগ মানুষের। গোসল করলেও গরম পানি দিয়ে মাথা ও মুখ ধোয়া যাবে না। বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত গরম পানি ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়। গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা অলিভ বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র ও মসৃণ করতে সহায়তা করে।
গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
রাতে ঘুমানোর আগে রুটিন
রাতে ঘুমানোর আগে নিয়মিত পরিমাণের চেয়ে একটু বেশি ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব দূর হবে। ত্বকের আর্দ্রতা ও ঔজ্জ্বল্য ধরে রাখতে রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল অথবা রোজ হিপ অয়েল মাখতে পারেন। এ ছাড়া রাতে ঘুমানোর আগে যাঁদের বয়স কম, তাঁরা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। বয়স ত্রিশের কোঠা ছাড়ালে নাইট ক্রিম ব্যবহার করা ভালো, সাথে চোখের নিচে কালো দাগ ও ফোলা ভাব দূর করতে ব্যাবহার করতে পারেন আই সিরাম বা ক্রিম।
১। ফেসয়াশ দিয়ে মুখ ধোয়া
২। টোনার লাগানো
৩। সিরাম লাগানো
৪। ময়শ্চারাইজার লাগানো লাগানো
৫। অয়েল মেসেজ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved