1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শৈশবে গৃহশিক্ষকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছি: কবিতা কৌশিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৫ Time View
বলিউড অভিনেত্রী কবিতা কৌশিক। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক। ছোট পর্দাতেই বেশি কাজ করতে দেখা যায় তাকে। নিজের জীবনে ঘটে যাওয়া যৌন হয়রানির কথা বলেছেন তিনি। ষাটোর্ধ্ব গৃহশিক্ষকের হাতে নাকি শৈশবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি বিগবস ১৪-র একজন প্রতিযোগী। আর সেখানেই নিজের সেই কষ্টকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে শেয়ার করেছেন কবিতা কৌশিক।

কবিতা জানান, সে সময় আমি ১১ বছরের বালিকা। গণিতে আমি দুর্বল ছিলাম। তাই আমার জন্য একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল। ৬৫ বছর বয়সী ওই প্রৌঢ় বাড়িতে এসে অঙ্ক শেখাতেন। একদিন বাড়িতে বাবা মা না থাকায় নির্দিষ্ট সময়ে পড়াতে এসেছিলেন ওই শিক্ষক। ফাঁকা বাড়িতে আমার সঙ্গে অশ্লীল কথা বলেছিলেন। এখানেই শেষ নয়। চেষ্টা করেছিলেন আমাকে অশালীনভাবে স্পর্শ করারও। ভীষণ ভয় পেয়ে যাই। আমি ওই শিক্ষককে বলেছিলাম বাবা মা সব বলে দেবো।’

আর সব থেকে বড় বিষয় ওই শিক্ষকের কথা মা-বাবাকে বলেছিলাম। কিন্তু মা বিশ্বাস করেননি। শিক্ষকের কথাই বিশ্বাস করেছিলেন। মা ভেবেছিলেন অঙ্ক করবো না বলে বাহানা দিচ্ছি। যদিও এরপর ওই শিক্ষককে বদলে দিয়েছিলেন বাবা মা।

২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ সিরিয়ালের জন্য। এরপর কাজের সুবিধের জন্য তিনি দিল্লি থেকে চলে আসেন মুম্বাই। কুটুম্ব ছাড়াও ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কাহানি তেরি মেরি’ সহ কে সিরিজের বহু সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা। তবে আজও কোনও পৌঢ়কে দেখলে ভয় হয় তার। কিছুতেই ভুলতে পারেন না ছোটবেলার স্মৃতি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved