একটি ছবি। তাকে ঘিরে এই প্রথম দেব-রুক্মিণী মৈত্রের ভালবাসা প্রকাশ্যে এল। দেবের কোন ছবি রুক্মিণীর মুখ খোলালো?
সোশ্যাল পেজ বলছে, ১ ডিসেম্বর থেকে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের আগামী ছবি ‘গোলন্দাজ’-এর শুটিং করেছেন দেব। এই ছবিতে তিনি বাংলার ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ছবির লুক অনুযায়ী তিনি পরেছেন ধুতি, পাঞ্জাবি। লাগিয়েছেন গোঁফ। পায়ে মোজা, বুট জুতো। পাশে দাঁড়ানো ঘোড়ায় টানা গাড়ি।
শুটিং এর ফাঁকেই হঠাৎ সাংসদ-তারকা কিছুক্ষণ সময় কাটালেন টাঙার ঘোড়াদের সঙ্গে। নিজের হাতে খাওয়ালেন। ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখা, এমনিই।
সেই ছবি দেখেই সাড়া দিয়েছেন রুক্মিণী। আন্তরিকভাবে দেবের কথাই ফিরিয়ে দিয়েছেন দেবকে, হুমমম, এমনিই থেকো। অর্থাৎ, এই সারল্য, এই মানবিকতা যেন কখনোই না মুছে যায় দেবের মন থেকে।
প্রসঙ্গত, টলিউডে দেবের হাত ধরে অভিষেক হলেও জিৎ প্রোডাকশনের ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে এই প্রথম রুক্মিণীর বিপরীতে আবীর চট্টোপাধ্যায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।