1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

এবার প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন অক্ষয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৮২ Time View
অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

বলিউডে আসার পর থেকে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছে। শিল্পা শেঠি থেকে রেখা, বি টাউনের একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে খিলাড়ি কুমারের। ট্যুইঙ্কেল খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধলেও প্রাক্তন সম্পর্ক এবং প্রেমিকাদের নিয়ে অক্ষয়কে এখনো সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়।

এরইমধ্যে রাবিনা ট্যান্ডনের সঙ্গে অক্ষয় একটি শো সঞ্চালনা করবেন বলে শোনা যায়। ওই খবর প্রকাশ্যে আসতেই অক্ষয়কে প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। একটি অনুষ্ঠানে হাজির হলে রাবিনা ট্যান্ডনের সঙ্গে বিচ্ছেদের পর এবার নতুন করে তার সঙ্গে শো পরিচালনা নিয়ে অক্ষয় কী ভাবছেন বলে প্রশ্ন করা হয়।

যার উত্তরে আক্কি বলেন, তিনি গতকাল কী করেছেন, তাই মনে থাকে না। এতদিনের পুরনো কথা কীভাবে মনে রাখবেন তিনি! শুধু তাই নয়, ২২ বছর আগের কথা তিনি কীভাবে মনে রাখবেন বলে সাংবাদিকদের পালটা প্রশ্ন করেন অক্ষয়।

অর্থাৎ রাবিনা ট্যান্ডনের সঙ্গে তার ২২ বছর আগে সম্পর্ক ছিল বলে স্পষ্ট করেন অক্ষয়।

প্রসঙ্গত রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠিদের সঙ্গে বিচ্ছেদের পর ট্যুইঙ্কেল খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অক্ষয় কুমার। বিয়ের পর অক্ষয় ফের প্রিয়াংকা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। যদিও ওই গুঞ্জনের পর অক্ষয় প্রিয়াংকার সঙ্গে ছবি করা বন্ধ করে দেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved