1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু ছাড়াল ১৫ লাখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৭৪ Time View

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গতকাল বৃহস্পতিবার ১৫ লাখের সর্বোচ্চ মাইলফলক অতিক্রম করেছে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশ পর্যায়ক্রমে করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ার ক্ষেত্রে আগামী বছরের শুরু থেকে বহুল প্রত্যাশিত ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়তা করতে ১০০ দিন ধরে মাস্ক পরতে তিনি মার্কিন জনগণের প্রতি আহ্বান জানাবেন। মৃত্যু ও আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের সর্বোচ্চ অবস্থানে থাকা দেশটিতে আবারো আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সিএনএন’কে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, ‘আমি জনগণকে ১০০ দিন মাস্ক পরিধান করার আহ্বান জানাতে যাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাতকারটি সম্প্রচার করার কথা রয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এক দিনের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। এদিকে একই সময় যুক্তরাষ্ট্রে করোনায় ২ হাজার ৯শ’র বেশি লোক প্রাণ হারিয়েছে।

ইতালিতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৯৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে এ বছরের গোঁড়ার দিকের দেশটিতে কোভিড-১৯ রোগে ৯৬৯ জনের মৃত্যুর আগের রেকর্ড ভঙ্গ হলো।

অনুমোদিত ভ্যাকসিনের ব্যাপারে আস্থা আনতে ৭৮ বছর বয়সী বাইডেন বলেন, তিনি জন সম্মুখে টিকা নেবেন। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল কিèনটন একই ধরনের মন্তব্য করেন।

ওই সাক্ষাতকারের কথা উল্লেখ করে বাইডেন বলেন, তিনি সরকারের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে তার কোভিড টিমে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। সূত্র: এএফপি, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved