1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

চুল পড়া বন্ধে যেভাবে ব্যবহার করবেন রসুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৮২ Time View

কয়েকদিন আগেও যাদের মাথাভরা চুল ছিল, আজ তাদের মাথায় উঁকি দিচ্ছে টাক। অতিরিক্ত চুল পড়ার কারণেই এমনটা হয়ে থাকে। চুল পড়তে পড়তে মাথার এক জায়গায় ফাঁকা হতে থাকে। একসময় একেবারে মাথার তালু বেরিয়ে আসে।

তবে চুল কমতে শুরু করার পর অনেক কিছু্ই করি আমরা। কিছুতেই এই সমস্যা সমাধান করা যায় না। অনয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় সমস্যা, ঘুম কমে যাওয়া, ওষুধের  পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি এর প্রধান কারণ। এক্ষেত্রে আপনি রসুনের রস ব্যবহার করতে পারেন।    করেও

এতে নতুন চুল গজাতে সহায়তা করবে। অবাক হচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। হাজারো গুণের রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। মাথার ত্বকের ইনফেকশন ও খুশকির সমস্যাও দূর করে।

রসুনের রসে প্রচুর পরিমাণ অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়।

যেভাবে ব্যবহার করবেন

সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস ও আধা কাপ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিন। কুসুম গরম হয়ে আসলে এটি মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন।

সপ্তাহে দু’বার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। কয়েক মিনিট মাথার তালু ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে সম্ভব হলে সকাল পর্যন্ত রেখে ধুয়ে নিন। টানা একমাস রসুনের রস ব্যবহার করুন, নিজেই মাথায় নতুন চুলের দেখা পাবেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved