1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

হঠাৎ কেন গালিগালাজ করছেন শ্রীলেখা?

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৮৪ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নানান গুণে পরিপূর্ণ এই অভিনেত্রী। তিনি সুন্দরী, সুদক্ষ অভিনেত্রী, চৌকস…আবার বিতর্কিতও। তবে তিনি নানা সময়ে বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন। কয়েকবার প্রকাশ্যে নিজের মতামত জানিয়েও সমালোচিত হয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।

স্বভাবে তিনি ঠোঁটকাটা বলেই কোনো কথা মুখে আটকায় না তার। কিন্তু তাই বলে গালিগালাজ করবেন! বিস্ময়কর লাগলেও এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।

হঠাৎ করে শ্রীলেখা কেন গালিগালাজ করছেন? মূল ঘটনা হলো, এ অভিনেত্রীর ছবি ব্যবহার করে দেবাশীষ বসু নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে কেউ। সেই অ্যাকাউন্ট থেকে অনেককে ফ্রেন্ড রিকয়েস্ট পাঠানো হচ্ছে। আর বিষয়টি নজর এড়ায়নি শ্রীলেখার। আর তাতেই ক্ষেপেছেন তিনি।

দেবাশীষ বসু নামে ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা। ক্যাপশনে জানতে চেয়েছেন, ‘আমার নাম কবে থেকে দেবাশীষ বসু হলো?’ পরের বাক্যে তিনি লিখেছেন- ‘এই জারজের বিরুদ্ধে রিপোর্ট করুন।’

শ্রীলেখার অনুসারীরা তার পাশে দাঁড়িয়েছেন। ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে সবাই রিপোর্ট করবেন বলে মত প্রকাশ করেছেন। সাবিনা ইয়াসমীন নামে একজন লিখেছেন- ‘চলো দলে দলে দেবাশীষ বসুর নামে রিপোর্ট করি। আর হ্যাঁ তোমার (শ্রীলেখা) মুখে গালাগালি শুনতে ভালো লাগে না। খালি ‘সোনা’ আর ‘দুষ্টু’ শুনতে চাই।’’ তবে শ্রীলেখার দাবি, যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করাই উচিত।

শ্রীলেখা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন- আমি ওই লোকটির প্রোফাইল দেখেছি। লোকটি বিকৃতমনস্ক। বেছে বেছে আমার গ্ল্যামারাস ছবিগুলো ব্যবহার করেছে, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved