1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

করোনা: যুক্তরাষ্ট্রে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৮২ Time View

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে। এপ্রিল মাসের শেষের দিক থেকে এক দিনের হিসেবে মঙ্গলবারের মৃতের এ সংখ্যা সর্বোচ্চ। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় বুধবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কোভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়ে গেছে। হাসপাতালে ভর্তি থাকার ক্ষেত্রে এটি একটি নতুন রেকর্ড। দেশটির ইন্ডিয়ানা ও সাউথ ডাকোটাসহ মধ্যপশ্চিমাঞ্চলের অনেক রাজ্যে এ ভাইরাসজনিত কারণে একেবারে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রে ‘থ্যাঙ্কগিভিং হলিডে’র পর থেকে নতুন করে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা আরো বেড়ে যেতে দেখা যাচ্ছে। এ ছুটিতে উৎসব সমাবেশ এড়িয়ে চলার নির্দেশনা থাকা সত্ত্বেও আমেরিকার লাখ লাখ নাগরিককে কাছের মানুষদের সঙ্গে সাক্ষাত করতে ভ্রমণ করতে দেখা যায়।

বর্তমানে প্রাত্যহিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং বিগত কয়েক সপ্তাহ ধরেই এই প্রবণতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। সূত্র: এএফপি, ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved