1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

এখন থেকে মাসের ১৫ দিন কাজ করবো: ফারিণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১০২ Time View
ছোট পর্দার মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত।

ছোট পর্দার মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের কাছ থেকে পেয়েছেন প্রত্যাশার চেয়েও বেশি। সবার কাছেই তিনি এখন বেশ পরিচিত। ক্যারিয়ার জীবন তিনি মডেলিং দিয়ে শুরু করেছিলেন। কিন্তু অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন তিনি।

এই সময়ের অন্যান্য জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন, তানজিন তিশাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে যাচ্ছেন। দর্শকরাও তাকে গ্রহণ করেছেন অনায়াসেই। মাসের প্রায় ত্রিশ দিনই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

তবে এখন সেই ব্যস্ততা কমিয়ে নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। কমিয়ে দিচ্ছেন অভিনয়। তার ভাষ্য, মাসের ত্রিশ দিন শুটিং করতে ভালো লাগে না এখন। সেই সাথে কাজের ক্ষেত্রে মানেরও পরিবর্তন দেখছেন না বলেই জানান তিনি।

ফারিণ বলেন, আমার কখনোই মাসের ত্রিশ দিন কাজ করতে ভালো লাগে না। টানা কাজ করতে গিয়ে কখনো নিজেকে ঠিকমতো সময় দিতে পারি না। যার জন্য এখন থেকে মাসের ১৫ দিন কাজ করবো আর বাকি সময়টুকু একান্তই আমার নিজের জন্য রাখবো। সেসময়টাতে বই পড়া, ঘুরতে যাওয়া, নিজেকে সময় দেয়া আর নিজের কাজ দেখে অভিনয়ের আরো ভালোটা আয়ত্ত করতে চাই। এছাড়াও আরো একটি বিশেষ কারণ রয়েছে যেটা এখনই বলতে চাই না। সেটা সময় হলে সবাইকে ঘোষণা দিয়ে জানাবো। নতুন স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করছি, সেটার জন্য এখন কিছুটা সময় রাখতে চাই।

কাজের মানের পরিবর্তন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, পুরো মাসজুড়ে ব্যস্ত থেকে যেই কাজগুলো করছি তার সবগুলোই তো মানসম্পন্ন না বা সব কাজ কিন্তু দর্শক গ্রহণ করছে না। সব কাজের মধ্যে হয়তো দুয়েকটা কাজ দর্শকদের ভালো লাগে বা দর্শকপ্রিয়তা পায়। আর যেসব কাজ আসে সেগুলো প্রায় ঘুরে ফিরে একই রকমের বলা যায়। একই ঘরানার কাজ বারবার করলে তো দর্শক সেটা নিবে না। একদম শুরুর দিকে না বেছেই অনেক কাজ করেছি। তখন করা দরকার ছিলো, করেছি। কিন্তু এখন খুব বেছে কাজ করতে চাই।

এখন ফারিণ শুটিং করছেন নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের। মেহেদি হাসান জনি পরিচালিত এই নাটকটিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন ‘রোমান্স কিং’ জিয়াউল ফারুক অপূর্ব।

নাটকটি সম্পর্কে তিনি বলেন, এটি রোমান্টিক কমেডি ঘরানার নাটক। এখানে অপূর্ব ভাইয়া আমার এক্স বয়ফ্রেন্ড থাকে। আমার বিয়ে ঠিক হয় উনার ভাইয়ের সাথে। যেটা একদমই মেনে নিতে চাননা তিনি। এখানে রোমান্টিকতার বাইরে হাস্যরসেরও ব্যাপার রয়েছে, যেটা দর্শকদের ভালো লাগবে। এখানের একেকটা সংলাপ বেশ মজার যেগুলো দর্শকের মনে গেঁথে থাকবে।

প্রায় সময়েই সিনেমার খবরের শিরোনাম হয়ে আসেন ফারিণ। ছোট পর্দার অনেকেই বড় পর্দাতে নাম লিখিয়েছেন। ফারিণ কবে নাম লেখাচ্ছেন সেই তালিকায়? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, আমি এখন সিনেমা করবো না। অনেকের স্বপ্ন থাকে যে নিজেকে বড় পর্দায় দেখবে কিন্তু আমার সে ইচ্ছা আগেও ছিলো না, এখনো নেই। আমি ছোটবেলা থেকে গান শিখতাম, গান নিয়ে অনেক স্বপ্ন ছিলো। কিন্তু সিনেমা নিয়ে কখনো আমার মনে কিছু উঁকি দেয়নি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved