1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা, অল্প বিরতিতেই আবারো কাজে ফেরার কথাও জানালেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৬ Time View

জনপ্রিয় বলিউড তারকা আনুশকা শর্মা। যিনি বেশ পরিশ্রমী একজন তারকা। সন্তানসম্ভবা হয়েও তিনি নিজেকে কাজ থেকে দূরে রাখেননি। এমনকি করোনাভাইরাস মহামারির মধ্যেও মুম্বাইতে শুটিং করছেন গুণী এই অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনের শুটিংয়ের কাজ দ্রুত শেষ করে ফেলতে চান বিরাট কোহলির ঘরনি। কারণ আগামী বছরের জানুয়ারিতেই তার কোল আলো করে আসতে চলেছে প্রথম সন্তান। আপাতত সব কাজকর্ম ছেড়ে সন্তানের সঙ্গেই সময় কাটানোর কথা জানিয়েছেন আনুশকা-বিরাট দম্পতি। তবে অল্প বিরতিতেই আবারো কাজে ফেরার কথাও জানিয়েছেন আনুশকা।

সর্বশেষ ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল আনুশকাকে। এরপর আর রঙিন পর্দায় দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি মুম্বাইয়ে কিছু বিজ্ঞাপনী শুটিং করছেন, তবে তা করছেন সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখেই।

আনুশকা বলেন, ‘পুরোপুরি সুরক্ষা নিশ্চিত করেই আমি শুটিং করছি। করোনা মহামারির সময় শুটিংয়ে একটা ঝুঁকি থাকেই। তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আমি অবহিত। শুটিংয়ের সেটেও সবাই আমার সবরকম সুরক্ষার ব্যাপারে খেয়াল রাখছেন। ভাইরাস যতক্ষণ আমাদের আশেপাশে রয়েছে ততক্ষণ নিউ নর্মালের রীতি অনুযায়ী চলতে হবে সবাইকে এবং কড়া অনুশাসনের মধ্যে সব নিয়ম মেনে চলতে হবে।’

এদিকে মা হওয়ার পর পাঁচ মাসের মতো বিশ্রাম শেষে আগামী বছরের মে মাস থেকেই পুরোদমে শুটিংয়ে ফিরবেন বলেও জানিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সন্তানের প্রতি দায়িত্ব থেকেও সরে আসবেন না বলে জানিয়েছেন আনুশকা শর্মা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved