1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নাইজেরিয়ায় ৪৩ কৃষককে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭২ Time View

নাইজেরিয়ায় একটি ধানক্ষেতে কর্মরত কমপক্ষে ৪৩ কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কশোবি নামে একটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কৃষকদের সবাইকেই বেঁধে গলা কেটে হত্যা করা হয়। স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমরা ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। আরও ছয়জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সও স্থানীয় এক নেতার বরাতে এ হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বোকো হারাম এবং ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ২০০৯ সাল থেকে এপর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved