1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

প্রভাসের তিন সিনেমার বাজেট এক হাজার কোটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৯৩ Time View

ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার প্রভাস। যিনি এখন অনেক নারীরই ক্রাশ। ‘বাহুবলী’ সিনেমাটিতে অভিনয়ের পরই তিনি পৌঁছে গেছেন একদম শীর্ষে। অভিনয়, ক্যারিশমা আর অন-স্ক্রিন পাওয়ার দিয়েই প্রভাস পেয়েছেন সর্বভারতীয় খ্যাতি। দেশের গণ্ডি পেরিয়ে প্রভাস এখন বিশ্বের অনেক দেশে পরিচিত মুখ।

প্রভাবসে দুই পর্বের ‘বাহুবলী’ ও এরপর ফিচার ফিল্ম ‘সাহো’ বক্স অফিসে বেশ আয় করে। বিশ্বব্যাপী এখন প্রভাসের কোটি ভক্ত-দর্শক।

সূত্রের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, প্রভাস এখন নিজেই ব্র্যান্ডনেম। আর এ কারণেই তার আসন্ন সিনেমাগুলোর বাজেটও বড় অংকের। একটি সূত্র পোর্টালটিকে বলেছেন, ‘তার (প্রভাস) তিন সিনেমার বাজেটের পরিমাণ এক হাজার কোটি রুপির বেশি।’

সূত্রটি পোর্টালটিকে জানিয়েছে, প্রভাসের তিন সিনেমার কাজই চলমান। ‘রাধে শ্যাম’ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এ ছবি মুক্তি পাবে ২০২১ সালে। এর বাজেট ২৫০ কোটি রুপি। ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। মহাকাব্যিক কাহিনির এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি।

সূত্রটি আরো জানিয়েছে, আরেকটি বড় বাজেটের সিনেমা রয়েছে সুপারস্টার প্রভাসের ঝুলিতে। এর বাজেট ৩০০ কোটি রুপির বেশি। এতে প্রভাসের সঙ্গে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনকে। এই তিন সিনেমার বাজেট যোগ করলে দাঁড়ায় এক হাজার কোটি রুপির বেশি। এখন আর কোনো অভিনেতার হাতে এত বড় বাজেটের সিনেমা নেই।

প্রভাসের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। করোনাকালে অবশ্য ভারতে প্রেক্ষাগৃহ খুব কমই খুলছে। তাই প্রভাস-ভক্তদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বক্স অফিসে তখন প্রভাসঝড় উঠবে কি না, তা দেখার অপেক্ষায় চলচ্চিত্র বোদ্ধারা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved