1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পম্পেও

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৭৩ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কাতারে তালেবান ও আফগান সরকারের আলোচকদের সঙ্গে শনিবার বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার রাতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, পম্পেও কাতারের রাজধানী দোহায় আলোচনা করতে আফগান ও তালেবান প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানায়, পম্পেও দোহায় অবস্থানকালে কাতারের শাসক আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাত করবেন।

এ সপ্তাহের শুরুর দিকে পেন্টাগন জানায়, তারা আফগানিস্তান থেকে দ্রুত প্রায় দুই হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে। গত ফেব্রয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved