1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ভিন্ন গল্পে মিলছে প্রশংসা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ১০০ Time View

ই সময়ের অন্যতম নাটক জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের নাটক মানেই প্রেম-পাগলামি আর বিরহের সম্মিলন!

সম্ভবত এবারই প্রথম, এই জুটি এমন নিয়মের বাইরে হাঁটলেন। ‘সানগ্লাস’ নামের একটি নাটকে জোট বাঁধলেন, যেখানে প্রেমের ছিটেফোঁটাও নেই! এবং নাটকটিকে লুফে নিলেন দর্শকরা।
কাজল আরেফিন অমির নির্মাণে নাটকটি প্রকাশ হয় ৫ নভেম্বর, মোশন রক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। প্রকাশের মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউ! যা এই সময়ে আলোচিত ঘটনা বটে।
নির্মাতা বলেন, ‘‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি! ভাবিনি, দর্শক সেই কাজটাকেই এতটা ভালোবাসবেন। প্রেমের বাইরে গিয়ে নির্মাণের জন্য এটা অনেক বড় ভরসার বিষয়।’’
নাটকে নিশো-মেহজাবীন ছাড়াও বাড়তি চমক হিসেবে আছেন জিয়াউল হক পলাশ।
নাটকের গল্পে দেখা যায়, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় তার সানগ্লাসগুলোর দামও কম! অন্যদিকে, মেহজাবীন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনাক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি একটি সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবীনের সঙ্গে পরিচয়। এরপরেই জমে ওঠে গল্প।

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved