1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

আরো শক্তিশালী হয়ে ফিরে আসব: শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৯০ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবি: সংগৃহীত।

ঠিক কী হয়েছে শ্রাবন্তীর? কোন গোপন কারণে তৃতীয়বারও সংসার টিকিয়ে রাখতে পারছেন না তিনি? দোষটা কার? রোশনের নাকি শ্রাবন্তীর? যেদিন থেকে শ্রাবন্তী ও রোশনের সংসারে অশান্তির আগুনের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়, সেদিন থেকে সবার মনে প্রশ্ন, হঠাৎ এমন কেন করতে চললেন শ্রাবন্তী? ফের কেন শ্রাবন্তীর সুখের সংসার বিপাকে!

তবে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিতে নারাজ শ্রাবন্তী ও রোশন সিং দু’জনেই ৷

যদিও রোশনই এ বিষয়ে প্রথমে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, দুর্গা পূজার আগে থেকেই আলাদা থাকছেন তারা। ঠিক কী কারণে আলাদা থাকছেন, তা অবশ্য স্পষ্ট করেননি কেউ-ই। তবে ইনস্টাগ্রামের পোস্টে নানাভাবে বিয়ে, সম্পর্ক, নিয়ে ইঙ্গিতবাহী পোস্টও দিচ্ছেন রোশন ও শ্রাবন্তী। এই যেমন সম্প্রতি শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ফের শোরগোল। যেভাবে শ্রাবন্তী তার পোস্টে ‘স্ট্র উইম্যান’-এর কথা লিখেছেন, তা নিয়ে নেটিজেনরা ইতিমধ্যেই জল্পনা শুরু করে ফেলেছেন।

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

শ্রাবন্তী পোস্টে লিখলেন, ‘তুমি আমাকে ভাঙতেই পারো, তবে তার স্থায়িত্ব অল্পদিনের। যে আসল নারী সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে।’ অনেকে তো মনে করছেন, শ্রাবন্তীর এই স্ট্রং হওয়ার ব্যাপারটা নতুন কোনো ঝড়ের সন্ধান দিচ্ছে। অনেকে মনে করছেন, হয়তো স্বাধীনতার স্বাদ পেতেই রোশনের থেকে আলাদা হয়েছেন শ্রাবন্তী। তবে সবই এখন জল্পনা। যতক্ষণ না এই নিয়ে শ্রাবন্তী ও রোশন স্পষ্টভাবে মুখ খুলছেন, ততক্ষণ নানা স্পেকুলেশন, গুঞ্জন চলবেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved