উত্তর চীনের হুবেই প্রদেশের একটি পলিথিন কারখানায় বিষ্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
শুক্রবার স্থানীয় সরকারের সূত্র এ কথা জানায়।
জানা গেছে, হুবেই প্রদেশের উজি জেলায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এই বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। বিষ্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। খবর ইত্তেফাক।