1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৭৬ Time View

শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে লিবিয়া উপকূলে। এই ঘটনায় অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-আইওম। নৌকাটিতে অন্তত ১২০ জন যাত্রী অবস্থান করছিল বলে জানা গেছে।

চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকে ঝুঁকি নিয়েই এই পথ বেছে নেয়। সম্প্রতি লিবিয়া এবং প্রতিবেশী তিউনিসিয়া থেকে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছে।

এক বিবৃতিতে আইওম জানিয়েছে, লিবিয়ার খোমস উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। এই ঘটনা মর্মান্তিক।

আল জাজিরা বলছে, লিবিয়ার বন্দর নগরী খোমস দেশটির রাজধানী থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮টি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

নৌকাটিতে নারী ও শিশুসহ ১২০ জনের বেশি যাত্রী অবস্থান করছিলো। এখন পর্যন্ত ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার দুইদিন আগে দুই নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৯ জন ডুবে মারা গেছেন। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved