1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

আবারও বলিউড অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৯১ Time View

গত জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কেঁপে উঠেছিল পুরো ভারত। আবারও একইভাবে মৃত্যু হয়েছে আরও এক প্রশংসিত অভিনেতার। হিমাচল প্রদেশের ধর্মশালার বাসা থেকে অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে। আজ (১২ নভেম্বর) তার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ৫৩ বছর বয়সী এ অভিনেতা। যদিও প্রশাসন এখন পর্যন্ত নিশ্চিত কারণটা জানাতে পারেননি বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তারা জানায়, সবেমাত্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাজ করছে ফরেনসিক বিশেষজ্ঞরাও।
জানা যায়, ধর্মশালায় তার কিছু সম্পত্তি আছে। গত পাঁচ বছর ধরে সেটি লিজে দেওয়া ছিল। সেটার খোঁজ-খবর নিতেই সেখানে যেতেন তিনি।

আসিফ সংবাদের পাতায় বড় জায়গা না পেলেও ছিলেন প্রশংসিত অভিনেতা। অত্যন্ত পরিচিত এ মুখ একাধিক ছবিতে অসাধারণ সব চরিত্রে অভিনয় করেছেন। অনুরাগ কাশ্যপের ‌‘ব্ল্যাক ফ্রাইডে’-তে কোরাইশির চরিত্রে তার অভিনয় ভিন্ন মাত্রা দিয়েছিল। রাহুল ঢোলাকিরায় ‘পারজানিয়া’ ছবিতে ভালো কাজ করেছিলেন। ২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’তে অভিনয় করেন। সেখানে তিনি ছিলেন ইমরান হাশমির পুলিশ বাবার চরিত্রে। অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুতের ‘কাই পো চে’-তে। কাকতালীয়ভাবে এই দুই শিল্পীর মরদেহ একইরকমভাবে উদ্ধার করল পুলিশ।
আসিফ ভারতীয় থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। ফিরোজ আব্বাস খানের ‌‘মহাত্মা ভার্সেস গান্ধী’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা যায় ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved