1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ম্যারাডোনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৯০ Time View

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এতদিন হাসপাতালেই ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বলা হচ্ছিল, হাসপাতাল ছেড়ে দ্রুতই বাড়ি ফিরে যেতে পারবেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। কিন্তু বুধবার হাসপাতাল ছাড়ার পর তাকে যেতে হয়েছে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে। সেখানে আবার তাকে অতিরিক্ত মদ্যপান আসক্তি থেকে মুক্তি পেতে চিকিৎসা নিতে হবে।

৮ দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচার করাতে হয় সাবেক নাপোলি ও বোকা জুনিয়র্স তারকা ম্যারাডোনার। প্রথম দিকে দ্রুত হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু অ্যালকোহল আসক্তির কারণে নানা জটিলতা দেখা দেওয়ায় প্রত্যাশার চেয়েও বেশি সময় সেখানে থাকতে হয়।

তার চিকিৎসকরা সংবাদ মাধ্যমকে বলেছেন, বুধবার সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছেড়েছেন ম্যারাডোনা। এই সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা ছিলেন।

জানা গেছে, এখন বুয়েন্স এইরেসের মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানেই তার অ্যালকোহলজনিত নানা জটিলতার চিকিৎসা হবে।

তার চিকিৎসক লিওপোল্ডো লুকে বলেছেন, ‘এই মুহূর্তে ম্যারাডোনাকে সব সময় চোখে চোখে রাখতে হবে।’

খবর বাংলা ট্রিবিউন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved