1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

ইউরোপে বাড়ছে করোনা সংক্রমণ, মৃত্যু ৩ লাখের বেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৭১ Time View
People wearing facemasks as a preventative measure following a coronavirus outbreak which began in the Chinese city of Wuhan, walk at Shenzhen Bay Port Hong Kong Port Area on February 8, 2020. - Hong Kong began enforcing a mandatory two-week quarantine for anyone arriving from mainland China, a dramatic escalation of its bid to stop the deadly new coronavirus from spreading. (Photo by Philip FONG / AFP)

করোনা ভাইরাসের মহামারীতে ইউরোপজুড়ে তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে নতুন করে ইউরোপে করোনা সংক্রমণ বেড়েই চলছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চাপ সামাল দিতে চরম বেগ পেতে হচ্ছে এ অঞ্চলের হাসপাতালগুলোকে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে মূলত দেশটিতে টিকার প্রয়োজনীয়তার বিষয়টিই জোরদার হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে এক হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে যেভাবে করোনা প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে, তাতে করোনার বিভৎসতা থেকে মুক্তি পেতে একমাত্র টিকাই স্বস্তি আনতে পারে।

তবে বিশ্বের অন্যতম বড় ওষুধ কোম্পানি ফাইজার ও তার জার্মান অংশীদার বিয়নটেক সোমবার তাদের টিকা ৯০ শতাংশ কার্যকর দেখানোর পর মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মহামারীর রূপ নেয়। মঙ্গলবার বিশ্বজুড়ে ছয় হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ছিল সর্বাধিক। যুক্তরাষ্ট্রে এক কোটির বেশি আক্রান্ত ও দুই লাখ ৪০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved