1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বাইডেনকে অভিনন্দন জাতিসংঘ মহাসচিবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৭৭ Time View
জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ফাইল ছবি, সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে গণতন্ত্রের প্রাণবন্ত অনুশীলন আখ্যা দিয়ে জয়ী প্রার্থী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেনের পাশাপাশি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। খবর আনাদলু এজেন্সি।

আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক এক বিবৃতিতে বলেন, মার্কিন জনগণ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। গণতন্ত্রের প্রাণবন্ত অনুশীলনের অন্যতম উদাহরণ এই নির্বাচন।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এই জয়ের জন্যে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া অন্যতম গুরুত্বপূর্ণ। জো বাইডেন সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন গুতেরেস।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। করোনা মহামারির কারণে এবার রেকর্ড ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। যার বেশিরভাগই ডাকযোগের ভোট। বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ ও গণনার সময় ভিন্ন হওয়ার কারণে ২০০০ সালের পর ভোট গণনায় এবারই সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে। কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট সেটা জানার জন্য চার দিন অপেক্ষা করতে হয়েছে মার্কিনি ও বিশ্ববাসীর।

বাংলাদেশ সময় শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জো বাইডেনের জয় নিশ্চিত হয়। এর মাধ্যমে তিনি ২৭০টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করেন। এই নির্বাচনে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন ১৯০০ সালের পর কোনো নির্বাচনে এতো মানুষ ভোট দেননি। এবারের নির্বাচনে জো বাইডেন রেকর্ডসংখ্যক পপুলার ভোট বা সাধারণ মানুষের ভোট পেয়েছেন। রবিবার পর্যন্ত (বাংলাদেশ সময়) ভোট গণনায় তিনি ৭ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৭৩১ ভোট পেয়েছেন। যা মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৫৭৩ ভোট (৪৭ দশমিক ৭)। ট্রাম্পের চেয়ে বাইডেন প্রায় ৪১ লাখ ভোট বেশি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছেন তিনি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved