1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ডাবল ধামাকা, শাহরুখ খানের কামব্যাক ছবিতে থাকছেন সালমানও

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ১০২ Time View

কবে বলিউডের বাদশা সিনেমার শুটিং ফ্লোরে ফিরবেন? সেই প্রশ্নের উত্তর জানতে মরিয়া সিনেপ্রেমীরা। প্রতিবারই যখন কোনো না কোনো গুঞ্জন প্রকাশ্যে আসে, আশার আলো খুঁজতে শুরু করেন অনুরাগীরা। সেই আশাতে ইন্ধন জুগিয়ে প্রকাশ্যে নতুন খবর।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, খুব শিগগিরি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান। আর তাতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সালমান খানও।

গত দুই বছরে শাহরুখের কামব্যাক নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। কখনো রটেছে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় শুটিং ফ্লোরে ফিরবেন কিং খান, কখনো আবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের জুটি বাঁধার কথা শোনা গিয়েছে। এরই মাঝে খবর ছড়ায়, নিজের পছন্দের যশরাজ ফিল্মসের ব্যানারেই কামব্যাক করছেন শাহরুখ। ছবির নাম ‘পাঠান’।

শোনা গিয়েছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখের সঙ্গে কাজ করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। এবার শোনা যাচ্ছে, বন্ধুর কামব্যাক ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেন সালমান। এর আগে শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি ‘জিরো’তেও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সালমানকে।

বর্তমানে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চলনা করছেন সালমান। এরই মধ্যে শেষ করেছেন ‘রাধে’র শুটিং। এবার মহেশ মাঞ্জরেকরের পরিচালনায়  ‘অন্তিম’ ছবির শুটিং শুরু করতে চলেছেন বলিউডের ভাইজান। শোনা গিয়েছে, ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved