1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ফতুল্লায় স্কুল ছাত্রীর আত্মহত্যা - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ফতুল্লায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ১৯৮ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণির এক ছাত্রী । গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাতে ফতুল্লার মাহামুদপুর সাদু মাদবর রোডের বাসা থেকে ঐ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই কিশোরী নাম সানজিদা আক্তার অথৈ (১৪)। সে  সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার মহেশপুর এলাকার আক্তার হোসেন সোহেলের মেয়ে।

নিহত স্কুল ছাত্রীর মা পাপড়ী আক্তার জানান, প্রায় ১০-১২ বছর আগে পারিবারিক সমস্যার কারণে স্বামী আক্তার হোসেন সোহেলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে একমাত্র মেয়ে সানজিদা আক্তার অথৈকে নিয়ে মাহাবুবুল আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু অথৈ তার মায়ের নতুন সংসারে না থেকে ফরিদপুরে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে ফরিদপুরের স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ে। করোনায় স্কুল বন্ধ থাকায় গত প্রায় ৫ মাস আগে মায়ের কাছে বেড়াতে আসে। পাপড়ীর বর্তমান সংসারের দুই সন্তানের সঙ্গে হাসিখুশি সময় পার করছিল অথৈ।

তিনি বলেন, আমরা পরিবারের সবাই কক্সবাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। শুক্রবার সকালে স্বামীকে সঙ্গে নিয়ে কেনাকাটার জন্য ঢাকায় যাই। বাসায় অথৈ ও আরও দুই সন্তানকে রেখে যাই। দুপুরে বাসার মালিক ফোন করে অথৈয়ের আত্মহত্যার খবর দেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, মা-বাবার অনুপস্থিতিতে দুই ভাই-বোনকে টিভি দেখতে দিয়ে অথৈ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অথৈ আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved