1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

‘বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা হত্যার নাটের গুরুদের মুখোশ উন্মোচন করতে হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১১৬ Time View

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও নাটের গুরুদের মুখোশ উন্মোচন করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে শোকাবহ জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, হত্যাকারীদের মূল উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করে বাংলাদেশকে নব্য পাকিস্তানে রূপান্তরিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

গণতান্ত্রিক ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তার হাত ধরেই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা হত্যার বিচারসহ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved