1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

হৃতিকের হলিউড যাত্রা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৯৯ Time View
বলিউডের অন্যতম সুপারহিরো হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা ও ড্যান্স কিং হৃতিক রোশান। এবার হলিউডের সিনেমায় দেখা যাবে এই গুণী অভিনেতাকে।

সম্প্রতি, মার্কিন ট্যালেন্ট এজেন্সির মাধ্যমে একটি হলিউড সিনেমার অডিশন দিয়েছেন তিনি। বলিউডলাইফ ডটকমের বরাত দিয়ে জানা যায়, বেশ কয়েক মাস আগেই এই এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃতিক।

অন্যদিকে, মিড-ডে পত্রিকায়জানানো হয়, ‘হৃতিকের টিমকে সিনেমাটিতে তার চরিত্র কী হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি অডিশন দিয়েছেন এবং সেটি রেকর্ড করে পাঠিয়েছেন। এ সম্পর্কে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে কৃষ-ফোর সিনেমা শেষ করে হলিউডের এই প্রজেক্ট শুরু করবেন তিনি।’

ধারণা করা হচ্ছে, নামকরা প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে এটি।

তবে, এ প্রসঙ্গে হৃতিকের মুখপাত্র কোন মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে কোনো তথ্য জানা নেই।’

প্রসঙ্গত, হৃতিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। রাকেশ রোশানের পরিচালনায় তার পরবর্তী সিনেমা ‘কৃষ ফোর’র শুটিং শুরু হতে যাচ্ছে। বড় পরিসরের সিনেমাটির ভিএফএক্স-এর কাজ করবে শাহরুখ খানের রেড চিলিস প্রোডাকশন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved