খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন রুম ফ্রেশনার
Reporter Name
-
Update Time :
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
-
৬৭
Time View
হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন রুম ফ্রেশনার। সুগন্ধে নামিদামি ব্র্যান্ডের রুম ফ্রেশনারকেও হারিয়ে দেবে এগুলো! জেনে নিন কীভাবে বানাবেন।
- তেজপাতা, দারুচিনি, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও লেবুর টুকরো একসঙ্গে একটি ছোট বাটিতে নিয়ে ঘরের কোনায় রেখে দিন। টানা ৪-৫ ঘণ্টা পর্যন্ত ঘরে মিষ্টি, ফুরফুরে একটা গন্ধ ঘুরপাক খাবে।
- লেবুপাতা ও কমলার শুকনো খোসা গুঁড়া কয়েক পছন্দের সুগন্ধের যেকোনো এসেনশিয়াল অয়েল মিশিয়ে ঘরের কোণায় রেখে দিন। সুগন্ধে ভরপুর থাকবে ঘর।
- রান্নাঘরে দুর্গন্ধ রুখতে অল্প দারুচিনি, এলাচ ও তেজপাতা পানিতে মিশিয়ে ফোটান। মিশ্রণ ফুটে গেলে আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ চুলার রেখে দিন। ভাপ সারা রান্নাঘরে ছড়িয়ে দূর হবে দুর্গন্ধ।
- ছোট কার্ডবোর্ড বাক্সে কিছুটা বেকিং সোডা ও কয়েক ফোঁটা গন্ধ তেল দিয়ে বন্ধ করে রাখুন। উপরে ছোট্ট ফুটো করে দেবেন। এটি বাথরুম বা ঘরের কোনায় রাখলে দুর্গন্ধ চলে যায়। কয়েক দিন পর সামান্য তেল ঢেলে দেবেন।খবর বাংলা ট্রিবিউন
Please Share This Post in Your Social Media
More News Of This Category