1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধলেন শরীফ-আইরিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৭৯ Time View

প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধলেন শাহেদ শরীফ খান ও আইরিন সুলতানা।

‘ব্ল্যাক লাইট’ নামের এই সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজুল রিজু।
এতে আরও অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদসহ অনেকে।
২৫ অক্টোবর থেকে কক্সবাজার হয়ে টেকনাফের বিভিন্ন স্থানে প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
নির্মাতা রিয়াজুল রিজু বলেন, ‘নির্মাণে আমার সরাসরি ওস্তাদ শাহেদ শরীফ খান। উনার সহকারী হিসেবেই আমার মিডিয়াজীবন শুরু। উনাকে নিয়ে প্রথম কাজ করছি। ফলে এটি আমার জন্য বিশেষ।’
রিজু জানান, চলচ্চিত্রটি শিক্ষিত ও রুচিশীল দর্শকদের জন্য নির্মাণ করছেন তিনি। যার মাধ্যমে নতুন এক বাংলাদেশের ছবি তুলে আনবেন।
শাহেদ শরীফ খান বলেন, ‘রিজু মেধাবী নির্মাতা, ওর সাথে কাজ করে খুবই উপভোগ করছি। সহশিল্পী আইরিনসহ অন্যরাও বেশ আন্তরিক। আশা করছি নতুন কিছু হবে।’
অভিনেত্রী আইরিন সুলতানা বলেন, ‘শাহেদ ভাই ওস্তাদ মানুষ। উনার সঙ্গে আগেও কাজ হয়েছে। আমাদের বন্ডিংটা খুবই ভালো। আমার বিশ্বাস দর্শকরা আমাদেরকে ভালোভাবেই গ্রহণ করবেন।’
নির্মাতা জানান, ‘ব্ল্যাক লাইট’ দ্রুততম সময়ের মধ্যে শুটিং শেষ করে মুক্তির পরিকল্পনা রয়েছে আসছে বছরের প্রথম দিকে।

শাহেদ ও আইরিন এর আগে অভিনয় করেন সাইফ চন্দন পরিচালিত আলোটিত ছবি ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে আইরিনের নায়ক ছিলেন আরজু। আর খলনায়ক হিসেবে অভিনয় করেন শাহেদ শরীফ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved