1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮১ Time View

ভারতের বরেণ্য অভিনয় শিল্পী সৌমিত্র চ্যাটার্জি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি কলকাতার বেলবিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তিনি করোনাকে জয়ও করেন। এরপর একটু সুস্থ হন তিনি।

তবে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আবারো অবনতি ঘটেছে। তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।

রোববার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌমিত্রের শরীরে সোডিয়াম, পটাশিয়ামের তারতম্য ঘটেছে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গেছে। প্লেটলেটের সংখ্যাও অত্যন্ত কম। বেড়ে গেছে ইউরিয়ার পরিমাণ। বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সচল থাকলেও বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক জটিলতা ও কো মর্বিডিটি চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তার রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বায়োপ্যাপ সাপোর্ট প্রয়োজন হচ্ছে। তাই তাকে ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন চিকিৎসকরা। তবে তার আগে কিডনি ও স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে মেডিক্যাল টিম।

দুই সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র। করোনা আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা আবারো সঙ্কটজনক হয়ে পড়েছে।

সমস্যা বাড়িয়েছে মস্তিষ্কে সংক্রমণ অভিঘাত (কোভিড এনসেফ্যালোপ্যাথি) এবং স্নায়বিক অবস্থা। তার ফলে তিনি বেশিরভাগ সময়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।

১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার ভেতর ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved