1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ফিট থাকতে নিয়মিত গোমূত্র পান করেন অক্ষয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৮২ Time View
অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। তাকে ‘খিলাড়ি’খ্যাত অভিনেতাও বলা চলে। ফিটনেস ও দুঃসাহসিকতার জন্য তিনি বেশ প্রশংসনীয়ও। তিনি সিনেমার পর্দায় অনেক দুঃসাহসিক স্টান্ট করেন। যা তার ভক্তদেরও অবাক করে।

এই অভিনেতা জানিয়েছেন, ফিট থাকতে নিয়মিত গোমূত্র পান করেন তিনি। ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের ‘ইনটু দি ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের একটি পর্বে অক্ষয় এ কথা বলেছিলেন।

এই অনুষ্ঠানের এক প্রোমোতে হাতির মলের চা পানের কথা জানান অক্ষয়। লাইভে হুমা কুরেশি বিয়ার গ্রিলসকে প্রশ্ন করেন, অক্ষয়কে কীভাবে এই চা পান করতে রাজি করিয়েছেন? পাশ থেকে নিজেই এই প্রশ্নের উত্তর দেন অক্ষয়। তিনি বলেন, ‘আমি এ নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। বরং খুবই উচ্ছ্বসিত ছিলাম! আয়ুর্বেদিক কারণে আমি প্রতিদিন গোমূত্র পান করি। তাই কোনো অসুবিধা হয়নি।’

এদিকে অক্ষয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বিয়ার গ্রিলস জানান, তিনি অক্ষয়কে ব্যক্তিগতভাবে চিনতেন না। কিন্তু তার সঙ্গে দেখা হওয়ার পর বুঝতে পেরেছেন, অক্ষয় খুবই প্রাণোচ্ছল এবং তার কোনো ইগো নেই। এছাড়া অক্ষয়ের ফিটনেসের প্রশংসা করে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে যারা অতিথি হিসেবে এসেছেন, তাদের মধ্যে অক্ষয় শীর্ষে থাকবেন।’

এর আগে ইনস্টাগ্রামে ‘ইনটু দি ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন অক্ষয়। সেখানে জঙ্গলে দড়ি বেঁধে কুমির ভরা নদী পার হওয়া, দড়ি বেয়ে সেতুর উপরে ওঠা ইত্যাদি নানা স্টান্টের ঝলক দেখা যায়। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved