1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ: রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৮১ Time View
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ অনেক আগেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে তিনি বলেছেন, বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে।

বৃহস্পতিবার ভিডিও-লিঙ্কের মাধ্যমে মস্কোভিত্তিক থিংক ট্যাঙ্ক ‘ভালদই ডিসকাশন ক্লাব’কে তিনি বলেন, এক সময় গোটা বিশ্বে আমেরিকার যে অবস্থান ছিল তা আর নেই । সেই দাবিও এখন করতে পারবে না মার্কিনরা।

পুতিন বলেন, বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করার যে যুগ ছিল তাও শেষ হয়ে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তি হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। এ ছাড়াও ব্রিটেন ও ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলিতে ভূমিকা রাখছে। পার্সটুডে, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved