1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

আমরা কার্টুন প্রদর্শন বন্ধ রাখবো না: ফরাসী রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭১ Time View

সম্প্রতি ফ্রান্সে ক্লাসে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ঐ শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। বুধবার প্যারিসের সরবনে ইউনিভার্সিটিতে নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রোঁ বলেন, তাকে (স্যামুয়েল প্যাটি) হত্যা করা হয়েছে কারণ ইসলামপন্থী উগ্রবাদীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়। আমরা তা হতে দেবো না।

এদিকে শিক্ষক স্যামুয়েল প্যাটি হত্যার ঘটনার আরো দুজন কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ এবং ১৫ বছর বয়সী ওই দুই কিশোর শিক্ষক স্যামুয়েল প্যাটির সন্ধান দেওয়ার জন্য কাজ করেছেন বুধবার জানিয়েছেন ফ্রান্সের সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর জ্যান-ফ্রাঙ্কোয়েস রিকার্ড। এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।

গত শুক্রবার প্য়ারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved