1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সৃজিত-মিথিলাকে উপহার পাঠালেন মমতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৯৬ Time View

শারদীয় দুর্গোৎসবে বুঁদ প্রসাদের নগরী কলকাতা। সেই নগরীর বধূ রাফিয়াথ রশিদ মিথিলা। তাই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে রয়েছে তার স্বামী চিত্রপরিচালক সৃজিত মুখার্জির জন্যও উপহার। সেই উপহারে আনন্দে ডগমগ মিথিলা টুইটারে পোস্ট দিয়ে ধন্যবাদও জানিয়েছেন।

গত ডিসেম্বরে বিয়ের পর মিথিলা-সৃজিতের এটিই প্রথম পূজা। এবং প্রথম পুজোতেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন উপহারে উচ্ছ্বসিত তিনি। ছবি পোস্ট করে মিথিলা লেখেন, ‘ধন্যবাদ দিদি। পূজায় এমন সুন্দর উপহার পাঠানোর জন্য।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সৃজিতের জন্য পাঠিয়েছেন লাল রঙের পাঞ্জাবি ও মিথিলার জন্য নীল শাড়ি।

বিয়ের পরপরই কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন সৃজিত-মিথিলা। এরপরেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুরু। দুজনে পড়েন লকডাউনে। তাই বাংলাদেশে মিথিলা আর কলকাতায় থেকে যান সৃজিত। পরে ভারত-বাংলাদেশের স্থলবন্দর চালু হলে কলকাতায় শ্বশুরবাড়ি চলে যান মিথিলা। সেই হিসেবে কলকাতায় এই প্রথম মিথিলা দেখবেন দুর্গাপূজা। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved