1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

জন্মদিনে প্রকৃতিকে প্রাধান্য দিয়েছেন পরীমনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৯১ Time View
চিত্রনায়িকা পরীমনি। ছবি: সংগৃহীত

আগামী ২৪শে অক্টোবর ঢালিউড অভিনেত্রী পরীমনির জন্মদিন। বিশেষ এই দিনটি ঘিরে প্রতিবারই বিশেষ আয়োজন করে থাকেন নায়িকা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন করোনার কারণে। তাই প্রথমে এবারের জন্মদিন উদযাপনের কোন ইচ্ছাই ছিলো না তার। কিন্তু মানসিক প্রশান্তির কারণে একটি আয়োজন করবেন তিনি।

এ ব্যাপারে পরীমনি বলেন, করোনার কারণে গত প্রায় ৭-৮ মাস অনেকটাই ঘরবন্দী ছিলাম। এরপরও এই সময়ে চলচ্চিত্রের টুকটাক কিছু কাজ করেছি। কিন্তু প্রাণ খুলে যে একটু হাসা- তা আর এই ৭-৮ মাসে হয়ে ওঠেনি। মহামারীর এই সময়টায় চেষ্টা করেছি যতটুকু পারা যায় নিজেকে নিরাপদে রাখতে। এবারের জন্মদিনটা উদযাপনের কোনো ইচ্ছাই ছিলো না। সবমিলিয়ে দেখলাম স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা যেতেই যারে।

পরীমনি আরো বলেন, প্রতিবছরই আমার জন্মদিনে একটি ড্রেস কোড বা থিম রাখি। এবারো সেই ধরনের একটা ভাবনা রয়েছে। জন্মদিনে প্রকৃতিকে ভালোবেসে সবুজ রঙকে প্রধান্য দিয়ে আমার জন্মদিনের ড্রেস কোড থিম সাজিয়েছি।

জানা গেছে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই আলোচিত অভিনেত্রীর জন্মদিনের আয়োজন রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবারই ভক্ত ও শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধবের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন পালন করেন নায়িকা পরীমনি। গত বছর জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড হিসেবে অনুরোধ করেছিলেন ছেলেদের সাদা এবং মেয়েদের পার্পল (লাল ও নীলের সংমিশ্রণে সৃষ্ট রক্তবর্ণ) রঙয়ের পোশাকের ওপর। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved