1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

তুরস্ককে কখনো কৌশলগত অংশীদার ভাবেনি রাশিয়া: ল্যাভরভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮০ Time View

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া কখনো সত্যিকার অর্থে তুরস্ককে কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করেনি। তবে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে আঙ্কারাকে দেখে মস্কো। মধ্যপ্রাচ্যে উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদ-মাধ্যম মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

আঙ্কারা ও মস্কো মধ্যপ্রাচ্যে একাধিক সংঘাতে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এরমধ্যে রয়েছে সিরিয়া, যেখানে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে তুরস্কসমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে। লিবিয়ায় জাতিসংঘসমর্থিত সরকারকে সমর্থন করছে তুরস্ক। কিন্তু রাশিয়া ফিল্ড মার্শাল খলিফা হাফতারের পক্ষে অবস্থান নিয়েছে। সর্বশেষ আর্মেনিয়া ও আজারবাইজান সংঘাতেও এই বিরোধ প্রকাশ পেয়েছে। রাশিয়াসমর্থিত আর্মেনিয়ার সেনাবাহিনীর নাগোরনো-কারাবাখে দখলের বিরোধিতা করছে তুরস্ক। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃতি পেলেও তা আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়ান রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে ল্যাভরভ উল্লেখ করেন, এমন অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত চেহারা রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে, রাশিয়া ও তুরস্ক আঞ্চলিক সংঘাতে একে অপরের বিরোধী অবস্থান নিয়েছে কয়েক বছর ধরে। নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাতের সাম্প্রতিক উদাহরণও তুলে ধরেন তিনি।

ল্যাভরভ বলেন, তুরস্ক যে অবস্থান নিয়েছে আমরা সেটির সঙ্গে একমত নই। একই অবস্থান আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভও তুলে ধরেছেন। এটি কোনো গোপন বিষয় নয় যে, আলোচনার মাধ্যমে যে সংঘাতের সমাধান সম্ভব, সেটির জন্য সামরিক সমাধানে আমরা একমত হতে পারি না। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved