1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

আগামীকাল হোয়াটসঅনের ভার্চুয়াল মিউজিক ফেস্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৭৬ Time View

ভার্চুয়াল মিউজিক ফেস্টের আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও মিডিয়া সংস্থা হোয়াটসঅন। আগামীকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪.৩০ (বাংলাদেশ), ১০.৩০ (ইউকে) এ দুর্গাপূজা উত্সব উদযাপনের মাধ্যমে লাইভ ভার্চুয়াল মিউজিকাল ফেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা দুই ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে লাইভ সংগীত পরিবেশন করবেন। এসময় দর্শকরা নিজেদের অনুরোধের গান উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানের স্লোগান ‘আসুন মহিলা ক্ষমতায়নের পক্ষে দাঁড়ান’ কারণ দুর্গাপূজা নিঃসন্দেহে সমাজে নারীর ভূমিকা এবং তাদের দক্ষতার প্রতিফলন ঘটায়।

বাংলা ফাইভ ব্যান্ডের ভোকাল অ্যান্ড গিটারিস্ট সিনা হাসান, বাংলাদেশ বেতারের গায়ক সাথী চক্রবর্তী, বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী কাকোলি মনি, হ্যাপী দাস ও ইমা দে সহ শিল্পকলা তালিকাভুক্ত সংগীতশিল্পীরা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

এছাড়া হোয়াটসঅন মিউজিক একাডেমির শিক্ষক অনুপম চক্রবর্তী এবং হোয়াটসঅনের উদীয়মান তারকা শ্রেয়া মরং এবং এথিকা আজাদ লাইভ ইভেন্টে সংগীত পরিবেশন করবেন।

হোয়াটঅনের ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম বলেন, সবকিছুই পরিবর্তনশীল, তাই আমাদেরকেও পরিবর্তন করতে হবে। পরিবর্তন সাম্য, বৈচিত্র্য এবং সংহতির মাধ্যমেই সম্ভব। সাফল্য আসবেই, যদি আমরা মানুষের লোভ থেকে মুক্তি পেতে পারি।

সংগীতশিল্পী সিনা হাসান বলেন, আমাদের সংস্কৃতি অনেক বৈচিত্র্যময়, এটি ছন্দের দেশ। আসুন আমরা আমাদের দেশের সম্প্রীতি উদযাপন করি। সকলকে পূজার শুভেচ্ছা ।

এক নজরে হোয়াটসঅন মিউজিক ফেস্ট :

• উদ্বোধনী অনুষ্ঠানের গান

• ক্লাসিকাল সংগীত

• পশ্চিমা সংগীত

• রক সংগীত

• প্রশ্নোত্তর

• অনুরোধের গান

যোগ দিতে সাথে থাকুন। যোগদানের আগে জুম অ্যাপটি ডাউনলোড করেছেন কিনা নিশ্চিত করুন। সরাসরি যোগ দিতে এই লিঙ্কে ক্লিক করুন।

হোয়াটসঅন মিউজিক একাডেমি নিয়মিতভাবে প্রতি শুক্রবার ৪.৩০ (বাংলাদেশ) এ বিনামূল্যে সংগীত ক্লাস পরিচালনা করে, যেখানে সংগীত শিক্ষক অনুপম চক্রবর্তী পাঠ দেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved