1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মানসিক অবসাদে আমির-কন্যা ইরা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৮২ Time View

আমির খানের কন্যা ইরা খান মানসিক অবসাদগ্রস্ত। চার বছর ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন ২৩ বছরের এই তরুণী। সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ইনস্টাগ্রামে মানসিক অবসাদ সম্পর্কে সচতনতার বার্তা দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন ইরা।

সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি অবসাদগ্রস্ত। চার বছরের বেশি সময় ধরে এভাবে আছি। আমি চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং আমাকে জানানো হয়েছে, আমি ক্লিনিক্যালি ডিপ্রেসড। তবে এখন আমি ভালো আছি।’

‘এক বছরের বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বৃদ্ধির জন্য কিছু করতে চাইছিলাম। কিন্তু বুঝে উঠতে পারছিলাম না, কী করব। তাই আমি ঠিক করেছি, আমার জার্নির কথা সবার সঙ্গে ভাগ করব। তার পর দেখব, কী হয়। আমরা নিজেদের আরও ভালো করে চিনব। মানসিক স্বাস্থ্য বিষয়টাকে আরও একটু ভালো করে বুঝব।’

ভিডিওর শেষে ইরা বলেন, ‘নতুন করে ভাবা যাক, যেখান থেকে এই আলোচনা শুরু হয়েছিল। আমি কী নিয়ে অবসাদগ্রস্ত? আমিকে মানসিক অবসাদগ্রস্ত হওয়ার? আমার কাছে তো সব কিছুই আছে!’ খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved