সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউড তারকাদের হাত আছে সন্দেহে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে সাইফ কন্যা সারাও অন্তর্ভুক্ত ছিলেন। যদিও সারা স্বীকার করেছেন যে সুশান্তের সঙ্গে তার সম্পর্ক থাকলেও সে ড্রাগের সঙ্গে জড়িত না। অন্য দিকে, গুজব রটে এই দুঃসময়ে বাবা সাইফ আলি খান মেয়ের পাশে ছিলেন না।
সম্প্রতি বলিউড হাঙ্গামার এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন সাইফ আলি খান। সেই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কনিষ্ঠ পুত্র তৈমুরকে যে সময় দেন, সে সময় সারা ও ইব্রাহিমকে দেন না; সে কারণে নিজেকে দোষী মনে হয় কিনা? এমন প্রশ্নে সাইফ জানিয়েছেন, ‘আমি সব সময় তাদের জন্য থাকি। আমি আমার তিন সন্তানকে ভালোবাসি ও আদর করি। এটা সত্য যে আমি তৈমুরের সঙ্গে অনেক সময় ব্যয় করি। তবে আমি নিয়মিত আমার বড় ছেলে ইব্রাহিম এবং আমার মেয়ে সারার সঙ্গে যুক্ত আছি। আমার হৃদয়ে তিন সন্তানেরই আলাদা জায়গা রয়েছে।’
সাইফ আরো বলেন, ‘আমি যদি সারার কোনো কারণে কষ্ট পাই, তখন তৈমুর আমাকে আনন্দ দিতে পারে না। আপনি তো প্রত্যেক সন্তানের জন্য হৃদয় আলাদা করতে পারবেন না এবং তারা সবাই ভিন্ন বয়সের। আমি অনুভব করি, আমার তিন সন্তানের প্রত্যেকেরই আলাদা যোগাযোগ দরকার। আমি দীর্ঘ সময় ইব্রাহিম ও সারার সঙ্গে আলাপ করি, রাতের খাবার খাই; যেটা আমি তৈমুরের সঙ্গে করতে পারি না।’ খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।