1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা: স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৯৯ Time View
‘উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনের উদ্বোধন করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি : সংগৃহীত।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা সভ্যতা ও মানবতার শত্রু। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে এক সঙ্গে কাজ করে উগ্রবাদ নির্মূল করে শান্তিরপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব।

সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং স্টপ ভায়োলেন্স কোয়ালিশন সেক্রেটারিয়েট, রূপান্তর এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

উগ্রবাদকে সভ্যতা- মানবতার শত্রু উল্লেখ করে তিনি উগ্রবাদ বিরোধী সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের সতর্ক বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে ।

 

শিরীন শারমিন বলেন, জনসচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলনের মাধ্যমে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। পারিবারিক পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। জঙ্গি অর্থায়ন বন্ধ করে উগ্রবাদ নির্মূল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। উগ্রবাদীরা যাতে এদেশের মাটিকে ব্যবহার করতে না পারে সেজন্য সকলে সতর্ক থাকতে হবে। সমষ্টিগতভাবে উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, কোনো মানুষ সন্ত্রাস বা উগ্রবাদী হয়ে জন্মগ্রহণ করে না। অনিষ্পন্ন বিরোধের দীর্ঘসূত্রিতা পরিত্যাগ করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সন্ত্রাসবাদ কমিয়ে আনা সম্ভব। বাসস, ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved