1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সম্পত্তির কারণে আদালতে রজনীকান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭৮ Time View

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত এবার মাদ্রাজ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। চেন্নাইয়ের কোদামবাক্কামে এই অভিনেতার একটি ম্যারিজ হল রয়েছে। আর সেগুলোর জন্যই আদালতের দারস্থ হন তিনি।

কারণ হিসেবে জানা যায়, ওই ম্যারিজ হলের জন্য কর হিসেবে গত ছয় মাসের সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)। কিন্তু এই কর মওকুফ চান রজানীকান্ত। কেননা করোনার কারণে সেখান থেকে কোন আয় হয়নি।

রজনীকান্তের আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন এই অভিনেতা। সেখানে তিনি উল্লেখ করেছেন, লকডাউনে সরকারের সকল নিয়ম তিনি মেনে চলেছেন। এছাড়া রাঘবেন্দ্র ম্যারিজ হলের কর নিয়মিত পরিশোধ করেন। কিন্তু লকডাউনের কারণে অগ্রিম বুকিংয়ের অর্থও তাকে ফেরত দিতে হয়েছে। ফলে তার পক্ষে এই কর দেয়া সম্ভব নয়।

এর আগে রজনীকান্তকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্ধ-বার্ষিক করের নোটিশ পাঠায় জিসিসি।

রজনীকান্ত তার ‘আনাত্তে’ সিনেমার শুটিং শুরু করবেন। এর আগে শোনা গিয়েছিল অক্টোবরে শুটিং শুরু করবেন তিনি। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved