1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নিজেকে প্রমাণ করতে মালয়েশিয়ার রাজার সঙ্গে আনোয়ার ইব্রাহীমের সাক্ষাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৮০ Time View

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থনের প্রমাণ দিতে মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাত করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহীম। মঙ্গলবার সকালে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

তিক্ত অন্তর্দ্বন্দ্বের পর গত ফেব্রুয়ারিতে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন সংস্কারবাদী সরকারের পতনের পর কোনো নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রীর দায়িত্ব পান মুহিউদ্দিন ইয়াসিন। কিন্তু তার জোটের অবস্থাও নড়বড়ে। এমনকি এই সরকারের বৈধতা নিয়েও সমালোচকদের প্রশ্ন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।

রাজনৈতিক পটপরিবর্তনে রফতানিমুখী অর্থনীতিকে ভেঙেপড়া থেকে রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে। করোনা মহামারিতে মালয়েশিয়ার অর্থনীতি ইতোমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনোয়ার যদি দক্ষিণ এশিয়ার বহুজাতিক দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তবে তার ২২ বছরের সংগ্রামের সফলতায় চূড়ায় পৌঁছাতে পারবেন তিনি। তার এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে অন্তত ১০ বছর কারাগারে থাকতে হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নেতা হিসেবে আবির্ভূত হন মুহিউদ্দিন। এর সাত মাসের মাথায় ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আনোয়ার ইব্রাহীম। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved