বিশ্বের সবচেয়ে বেশি ট্রোলিং এর স্বীকার হয়েছিলেন মেগান মার্কেল। শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এক পডকাস্টে এমন তথ্য নিজেই জানিয়েছিলেন মার্কিন এই অভিনেত্রী।
মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি জানিয়েছেন, তারা অনলাইনে যেই পরিমাণে হেনস্তার শিকার হয়েছেন তা অন্য কেউ হয়নি। আর এমন হেনস্থা সহ্য করে বেঁচে থাকাটাই কঠিন।
পডকাস্টে মেগান বলেন, প্রায় আট মাস লোকচক্ষুর আড়ালে ছিলাম। মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম, সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু তবুও এসব বন্ধ হয়নি। সহ্য করে টিকে থাকা কঠিন, সমস্যাটা এতটাই বড় যে বোঝানোও সম্ভাবনা। বয়স ১৫ হোক কিংবা ২৫, মানুষ যদি আপনার নামে মিথ্যা খবর ছড়ায়, তাহলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়।
হ্যারি বলেন, নেতিবাচক বিষয় গ্রহণ করা খুব সহজ। কিন্তু যে কেউই চাইলে এই বিষয়টি বাদ দিতে পারেন জীবন থেকে। ঘৃণা ছড়ানোটা এখন মানুষের অভ্যাসে পরিণত হয়েছে, যেটা না করলেও চলে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।