1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

যেকোনো সময় গ্রেফতার হবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা!

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৮৭ Time View
অভিনেত্রী কঙ্গনা রানাউতে। ছবি: সংগৃহীত

সিনেমা, রাজনীতি, সামাজিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বছরজুড়ে আলোচনা থাকা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা এফআইআর করা হচ্ছে। ভারতের একটি আদালতের আদেশে তার বিরুদ্ধে মামলাটি হচ্ছে। এতে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন আলোচিত বলিউডের এ কুইন।

ভারতের সংবাদ সংস্থা এএনআই জানায়, সম্প্রতি পাস হওয়া কৃষি আইনের বিরোধীতায় আন্দোলনকারী কৃষকদের নিয়ে টুইটারে মন্তব্য করেন কঙ্গনা রানাউত। সেই টুইট তিনি মুছেও ফেলেছেন। তবে ভারতের কর্নাটকের তুমকুরের একটি আদালত তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্তর আদেশ দিয়েছে।

জানা গছে, ভারতের নতুন কৃষি আইনের বিরোধিতা করে টুইটারে কৃষকদের নিয়ে মজা ও বিদ্রুপ করেন কঙ্গনা। তার টুইটের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ওই সময় কঙ্গনার বিরুদ্ধে দেশের কৃষকদের অপমানের অভিযোগ ওঠে। তীব্র সব সমালোচনার মুখে পড়েই টুইটার হ্যান্ডেল থেকে টুইটটি মুছে দেন কঙ্গনা। তবে রেহাই পাচ্ছেন না তিনি।

কঙ্গনা রানাউত বিভিন্ন বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় থাকেন। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপ্রীতির দোহাই দিয়ে পরিচালক করণ জোহর, অভিনেতা সালমান খানসহ অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের তুলোধুনো করেন তিনি। সম্প্রতি বলিউডে মাদক চক্রের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved