1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৭৫ Time View

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার সকালেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এদিন বিকেল থেকেই অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) স্থানান্তরিত করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবারেও তার জ্বর আসেনি। তখন অবস্থা ভালোই ছিল বলেই জানিয়েছিলেন ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিকেল বোর্ড।

বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসা চলছে। তিনি এখন আছেন হাসপাতালের আইটিইউয়ের একটি কেবিনে। এখানে চারদিন থাকতে হতে পারে।

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়মবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়েন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved