ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এছাড়া বিভিন্ন গানের মডেল হিসেবেও ধরা দিয়েছেন তিনি। তার রূপে মুগ্ধ তার ভক্তকুল।
এদিকে নিজের প্রিয় তারকার সমসাময়িক সব কিছু নিয়েই তার ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। আর সাফা কবির নিজের রূপ দিয়ে সবার মন জয় করে নিলেও তিনি এখনো সিঙ্গেল। এবার দেশিয় গণমাধ্যমে তার সিঙ্গেল থাকার রহস্য ফাঁস করলেন।
তিনি বলেন, বিয়ের বিষয়টা এখনো ভাবিনি। ভাগ্যের উপরই ছেড়ে দিছেন তিনি। বর হতে পারে, এখনো এ রকম ছেলের দেখা এখনো পাননি এই অভিনেত্রী। তাহলে কি মনের মতো ছেলে একটাও নেই?
পাত্র হিসেবে অভিনেত্রীর পছন্দ সৎ, ভালো, এবং সবল মানুষের। এর বেশি কিছু আর চাননি অভিনেত্রী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।