1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সালমানের বিয়ের বিষয়ে এক জ্যোতিষীর মুখে দুই কথা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৭৯ Time View

বয়স ৫৪। অথচ এখনও ব্যাচেলার। ইউলিয়া ভন্তুরের সঙ্গে তার প্রেম নিয়ে বলিপাড়া উত্তাল হলেও কবে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কিন্তু এ কী! মুম্বাইয়ে নাম করা জ্যোতিষী মুখের উপরেই সালমানকে জানিয়ে দিলেন, আগামী দিনেও নাকি তার বিয়ের কোনও সম্ভাবনা নেই।

আসলে শনিবার ছিল ‘বিগ বস সিজন ১৪’-এর গ্র্যান্ড ওপেনিং। আর সেই রিয়ালিটি শো-তেই অতিথি হয়ে এসেছিলেন মুম্বাইয়ের নাম করা জ্যোতিষী পণ্ডিত জনার্দন। লোকের বিশ্বাস পণ্ডিত নাকি মুখ দেখে বলে দিতে পারেন মানুষের ভবিষ্যৎ। ইংরাজিতে যাকে বলে ‘ফেস রিডার’। শোর মঞ্চে একে একে প্রতিযোগীদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করছিলেন তিনি।

সময়েই হঠাৎ এই সিজনে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করা প্রতিযোগী নিক্কি তাম্বোলির মুখ দেখে জনার্দন বলেন, নিকি বাইরে থেকে সহজ সরল দেখতে হলেও ভিতরে ভিতরে খুবই চালাক। সে সময়েই নিজের ভবিষ্যৎ জেনে নিতে মরিয়া হয়ে ওঠেন ভাইজানও। সরাসরি জনার্দনকে প্রশ্ন করেন, বিয়ে কি হবে তার? ভাইজানকে হতাশ করে তৎক্ষণাৎ ওই জ্যোতিষীর উত্তর দেন, ‘আপাতত তো কোনও সম্ভাবনাই দেখছি না।’

ছাড়বার পাত্র নয় ভাইজানও। তিনিও পাল্টা মনে করিয়ে দিলেন ছয় বছর আগে এই জনার্দনই নাকি ভাইজানকে বলেছিলেন, তার ভাগ্যে বিয়ে রয়েছে। হঠাৎ এমন কেন? গণৎকারের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মরিয়া সালমান আবারও জিজ্ঞাসা করেন, ‘সামনে কি কোনও যোগই নেই?’ কিন্তু গণৎকার তার বলা কথায় অনড়। ঘাড় নেড়ে তিনি সাফ জানিয়ে দেন ‘কোনও আশাই নেই’। যদিও এর খানিক পরেই হাসিতে ফেটে পড়েন সালমান। বলেন, ‘বাহ! খুব ভাল। বিয়ের চান্সই নেই।’ সত্যিই কী তাই? খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved