নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
আবারও নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উক্ত অভিযোগে মহানগরীর মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অবস্থিত মারকাযুল কোরআন কওমী মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক শহিদুল্লাহ (৪৫)’কে রোববার (৪ অক্টোবর) রাতে আটক করেছে পুলিশ।
এর আগেও ঐ শিক্ষক কর্তৃক একই মাদরাসার আরও ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ করে এলাকাবাসী জানায়, এর আগে ঐ শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করে এবং পরে বিষয়টি মাদরাসা প্রধানের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়।
ভুক্তভোগী ঐ মাদরাসা ছাত্রের পরিবার জানায়, ঘুমের ঔষধ খাইয়ে গত ১৫দিন ধরে মাদরাসার শিক্ষক শহিদুল্লাহ ছাত্রটিকে বলাৎকার করে আসছে। ব্যাথা কমাতে ছাত্রটিকে ব্যাথার ঔষধও সেবন করায় ঐ শিক্ষক। ঐ ছাত্রটি মাদরাসা থেকে বাসায় চলে যেতে চাইলে তাকে ভয়-ভীতি দেখায় ঐ শিক্ষক। পরে রোববার সুযোগ পেয়ে ঐ ছাত্র মাদরাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, আমরা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে করে থানায় নিয়ে এসেছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।