1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

এবার ক্রিকেটে স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ১০৩ Time View
ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

আরচারিতে সাফল্যের পর এবার ক্রিকেটে স্বর্ণের পদক জিতলো বাংলাদেশ। এসএ গেমসের টি-টোয়েন্টি ফর‌ম্যাটের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে সৌম্যরা।

কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সোমবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান লাল-সবুজ অধিনায়ক শান্ত।

আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা ১২২ রান করে। এই রানের টার্গেটে খেলতে নেমে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার সাইফ হাসান। রান তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ ও সৌম্য।

আজকের ম্যাচে বাংলাদেশের সফলতম বোলার পেসার হাসান মাহমুদ। তিনি ৩ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ হন। তানভীর ইসলাম দুটি উইকেট নেন। এছাড়া সুমন খান ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved