1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

রোনালদোকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনা অধিনায়ক মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৯৭ Time View

সপ্তাহখানেক আগে ষষ্ঠ ব্যালন ডি অর জিতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। গত শনিবার রাতে আরো এক জায়গায় রোনালদোর সঙ্গে সমতা ভাঙলেন বার্সেলোনা অধিনায়ক। মায়োর্কার বিপক্ষে ক্যারিয়ারের ৩৫ নম্বর হ্যাটট্রিকটি করে রোনালদোকে ছাড়িয়ে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটি নিজের করে নেন মেসি। তাতে ভর করে ৫-২ ব্যবধানের জয় নিয়ে লা লিগাতেও শীর্ষে উঠে এসেছে বার্সা।

নিজ মাঠ ন্যু ক্যাম্পে গত শনিবার ম্যাচের আগে ষষ্ঠ ব্যালন ডি অরটি দর্শকদের সামনে তুলে ধরেন মেসি। সে উপলক্ষ্যটাকে গোল-উত্সব দিয়েই যেন রাঙিয়ে রাখল বার্সা। শুরুটা করেছিলেন আন্তনিও গ্রিজমান। গোলকিক থেকে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের বল থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড। এরপরই শুরু মেসি জাদুর। তার দূরপাল্লার শটে দুটি গোলের পর লুই সুয়ারেজের ব্যাকহিলে করা দুর্দান্ত লক্ষ্যভেদে প্রথমার্ধেই চার গোল পেয়ে যায় স্বাগতিকরা। মাঝে সফরকারি ফরোয়ার্ড আন্তে বুদিমিরের গোলে ব্যবধান কমালেও ৪-১ ব্যবধানে এগিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সা।

৬৪ মিনিটে অনেকটা ধারার বিপরীতে গিয়ে বুদিমির দ্বিতীয় গোলটি পেলে জয়ের ব্যাপারে কিছুটা সংশয়ই সৃষ্টি হয়েছিল বার্সেলোনার জয়কে ঘিরে। তবে ৮৪ মিনিটে মেসির হ্যাটট্রিক নিশ্চিত হলে সব অনিশ্চয়তা উবে যায়।

এই জয়ের ফলে একদিনের ব্যবধানে আবারও রিয়াল মাদ্রিদ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে বার্সেলোনা। শীর্ষস্থানের পাশাপাশি লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটাও ফিরে এসেছে কাতালানদের ডেরায়। ১৫ ম্যাচে ১২ গোল করে করিম বেনজেমাকে হটিয়ে এখন স্প্যানিশ লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন মেসি।

বেনজেমার সাবেক সতীর্থ রোনালদোকেও এদিন ছাড়িয়ে গেছেন মেসি। ৩৫টি হ্যাটট্রিক নিয়ে এতদিন যুগ্মভাবে রোনালদোর সঙ্গে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক ছিল তার। মায়োর্কার বিপক্ষে করা হ্যাটট্রিকটি তাকে এককভাবে বসিয়ে দিয়েছে চূড়ায়। এদিন আরো একটি কীর্তি গড়েছেন তিনি। এ নিয়ে চৌদ্দ মৌসুমে ১০টির বেশি লিগ গোল পেলেন মেসি। ইউরোপীয় ফুটবল ইতিহাসে এমন কীর্তি নেই আর কারো।

তবে মেসির এমন পারফরম্যান্স আড়াই মৌসুমে চোখ সওয়া হয়ে গেছে ভালভার্দের। তাই হয়তো ৩৬তম হ্যাটট্রিকটিও তাকে তেমন নাড়া দেয়নি! সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, ‘ব্যালন ডি অর উদ্যাপনের জন্য এটা দারুণ একটা উপায়।’ তবে ভালভার্দেকে মোহিত করেছে সুয়ারেজের গোল। মাঝমাঠ থেকে গোটাদশেক পাস খেলে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস হয়ে পাওয়া বলটিকে সুয়ারেজ দারুণ এক ব্যাকহিলে পাঠান মায়োর্কার জালে। তাতেই মুগ্ধ বার্সেলোনা কোচ, ‘মুহূর্তটা আমাকে চমকে দিয়েছিল। ভেবেছিলাম কোনো সতীর্থকে পাস দিচ্ছে সে। চমকে গিয়েছিলাম, কিন্তু এটা অসাধারণ একটা গোল।’

লা লিগায় আগামী ১৮ ডিসেম্বর নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। তবে তার আগে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে বার্সা, এরপর লিগেই মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। ভালভার্দে তাই জানালেন, এত আগেই সে ম্যাচকে মাথায় আনছে না তার দল, ‘এখনই এল ক্লাসিকোর প্রস্তুতি শুরু করছি না। আগামী এক সপ্তাহেও সেটা শুরু করব না।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved